ক্যাথিড্রাল রোডে সভা ঘিরে যানজট ও উস্কানির অভিযোগ,মমতার বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ক্যাথিড্রাল রোডের ছাত্র সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে তৃণমূলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেস্টিংস থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ ও ২৮৫ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি নির্দেশ অমান্য, কর্তব্যরত সরকারি কর্মীকে বাধা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ আনা হয়েছে।
শর্তসাপেক্ষে কালীঘাটপন্থী তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রতপন্থীদের রানি রাসমণি রোডে সমাবেশের অনুমতি দিয়েছিল আদালত। পুলিশের দাবি, একটি লেন যান চলাচলের জন্য ফাঁকা রাখার নির্দেশ থাকলেও বিপুল জমায়েতে রাস্তার অংশ বন্ধ হয়ে যান চলাচল ব্যাহত হয়। মঞ্চ থেকে মমতার বক্তব্যে কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে পড়েন বলেও অভিযোগ। পাল্টা মমতা দাবি করেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে সভার পাশে যানবাহন ঢুকিয়ে বাধা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করছে।
