NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

ঘরে বসেই গ্রন্থাগার,ফ্রি কোচিংও! বইপ্রেমীদের একগুচ্ছ ঘোষণা মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিকে ডিজিটাল করার পরিকল্পনা ঘোষণা করলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠাদিবসে তিনি জানান, মোবাইলেই জানা যাবে কোন গ্রন্থাগারে কোন বই রয়েছে। অনলাইনে বই পড়ার ব্যবস্থাও করা হবে।

শিশুদের জন্য তৈরি হবে ই-কর্নার। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে কোচিং দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী। এই উদ্যোগে প্রবীণ এবং সরাসরি গ্রন্থাগারে আসতে অক্ষম পাঠকদের বই পড়ার সুযোগ বাড়বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার-সহ বিশিষ্টজনেরা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *