রসিদের ঝক্কি শেষ! রাজ্য কর্মীদের বদলি-অবসরে নয়া গ্রান্টের ঘোষণা শুভেন্দুর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সরকারি কর্মীদের বদলি ও অবসরে আর্থিক সহায়তার নিয়ম সহজ করছে রাজ্য। পুরনো ট্রান্সফার গ্রান্ট ও প্যাকিং অ্যালাউন্সের পরিবর্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’-এ।
শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,রসিদ ছাড়াই এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অনুদান মিলবে।
৩০ কিলোমিটার বা বেশি দূরত্বে বদলি এবং বাসস্থান পরিবর্তন হলে পূর্ণ অনুদান পাওয়া যাবে। কম দূরত্বে বদলিতে মিলবে প্রাপ্যের এক-তৃতীয়াংশ।
অবসরের পর অন্যত্র স্থায়ীভাবে বসবাসকারী কর্মীরাও এই সুবিধা পাবেন। বদলির ক্ষেত্রে ১ জুন ২০২৬ এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
