NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

ধান-ভুট্টার ফসল বিমায় সময় বাড়ল,শেষ দিন ১৫ সেপ্টেম্বর!

দীপঙ্কর মন্ডল,মানুষের মতামত:ধান ও ভুট্টা চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্তির সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মরশুমে দেরিতে বীজ বপন এবং বন্যাকবলিত জেলাগুলির পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কারণে আবেদন করতে না পারা কৃষকেরা বিমায় নাম নথিভুক্ত করার অতিরিক্ত সুযোগ পাবেন।

এই পদক্ষেপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আরও বেশি সংখ্যায় প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির ক্ষেত্রে প্রকল্পের শর্ত অনুযায়ী আর্থিক সুরক্ষা মিলবে। বিশেষ করে বন্যার কারণে চাষের কাজে দেরি হওয়া এলাকার কৃষকদের জন্য বর্ধিত সময়সীমা গুরুত্বপূর্ণ। তবে বিমার সুবিধা পেতে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কৃষকেরা প্রয়োজনীয় নথি, প্রিমিয়াম এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে স্থানীয় কৃষি দপ্তর থেকে বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত এলাকা ও ফসলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই বর্ধিত সময়সীমা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *