প্রশিক্ষণের মাঝেই বিপর্যয়!কানপুরে বিমান ভেঙে মৃত্যু পাইলটের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা ব্যারেজের কাছে ভেঙে পড়ল একটি বেসরকারি ট্রেনিং এয়ারক্রাফ্ট। দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিমানটি ভেঙে পড়ার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ।
দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ ঘিরে এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঠিক কী কারণে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
