‘মাখো মাখো সম্পর্ক’ মন্তব্যে তোলপাড়,সুকান্তকে আক্রমণ করে শাস্তির মুখে বিজেপির গঙ্গারামপুরের বিধায়ক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: দলীয় নেতৃত্বকে প্রকাশ্যে আক্রমণ করায় শোকজের মুখে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সম্প্রতি ফেসবুক লাইভ ও বিভিন্ন সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
অভিযোগ, বিজেপি ও তৃণমূলের একাংশের নেতাদের ‘মাসতুতো ভাই’ বলেও কটাক্ষ করেন সত্যেন্দ্রনাথ। বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানায়।
এরপর দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিধায়ককে। এখনও পর্যন্ত সত্যেন্দ্রনাথ রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
