NewsPolitics

দলবদল, বিক্ষোভ, শৃঙ্খলাভঙ্গ— বঙ্গ বিজেপির সামনে একাধিক চ্যালেঞ্জ!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত,:বিজেপি দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য প্রকাশ্যে তৃণমূলে যোগ দেওয়া বা প্রাক্তন তৃণমূল নেতাদের দলে নেওয়ার সম্ভাবনা খারিজ করলেও, জাতীয় নেতৃত্বের নির্দেশে ও অভ্যন্তরীণ রাজনীতির প্রয়োজনে বিরোধী শিবিরের নেতাদের জায়গা দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে দলীয় সংগঠনকে।

​দলের প্রাক্তন দুই রাজ্য সভাপতি—দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সময়কালের শক্ত হাতের নিয়ন্ত্রণের সঙ্গে বর্তমান নেতৃত্বের তুলনামূলক আলোচনা বঙ্গ বিজেপির অন্দরেই জোরালো হচ্ছে। রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের কার্যকারিতা এবং সংগঠনকে একসূত্রে বেঁধে রাখার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন দলের একাংশ।
​তোলাবাজি, আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়া বা নারায়ণপুর থানার সামনে নিউটাউনের বিধায়ক পীয়ূষ কানুরিয়ার অনুগামীদের বিক্ষোভ দেখানোর মতো ঘটনা দলের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলছে। সিপিএম অফিস দখলের দায়ে ধৃত কর্মীদের মুক্তির দাবিতে এ ধরনের পদক্ষেপ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে।
​উত্তর ও দক্ষিণ বঙ্গ জুড়ে সংগঠন শক্তিশালী করার চ্যালেঞ্জ যখন সামনে, তখন রাজ্য নেতৃত্বের নীতি ও দলীয় শৃঙ্খলার সমন্বয় বিধান করাই এখন বঙ্গ বিজেপির মূল পরীক্ষা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *