Feature NewsNewsRecent News

সন্তান স্কুলে,মা লজে! প্রেমিক-সহ ধরা পড়তেই ধূপগুড়িতে তুমুল কাণ্ড

তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ির একটি বেসরকারি লজে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে আটক করে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি, সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার পর ওই মহিলা যুবকের সঙ্গে লজে যান। খবর পেয়ে মহিলার স্বামীর আত্মীয়রা সেখানে পৌঁছে দু’জনকে ধরে এলাকায় নিয়ে আসেন।

অভিযোগ, এরপর যুবককে মারধর করা হয় এবং মহিলা ও যুবক—দু’জনকেই দড়ি দিয়ে বেঁধে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ভারতে পরকীয়া নিজে ফৌজদারি অপরাধ নয়। তবে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে কাউকে মারধর, বেঁধে রাখা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়াও আইনসঙ্গত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *