নেপাল যাওয়ার পথে পানিট্যাঙ্কিতে ধরা আফগান যুবক,উদ্ধার আধার-ভোটার কার্ড!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: নেপাল যাওয়ার পথে পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে ধরা পড়ল আফগানিস্তানের এক যুবক। ধৃতের নাম আব্দুলা খান। তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। ঘটনায় আব্দুলার ভারতীয় বন্ধু শঙ্কর বনিককেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ভারতে থাকার সময় টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিল আব্দুলা। তার বিরুদ্ধে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের লুকআউট সার্কুলারও জারি ছিল। হাওড়ার শিবপুরে থাকত সে। শঙ্কর বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা। সোমবার ধৃত দু’জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
