NewsPolitics

ফালাকাটায় সিপিএমের পথসভায় হামলা:অভিযোগের তির বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে,রক্তাক্ত কৃষক ও যুব নেতা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: আলিপুরদুয়ারের ফালাকাটায় সিপিআইএমের পথসভায় হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। রবিবার রাতে ফালাকাটা ৩ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বড়ডোবা সংলগ্ন জামতলা বাজারে পথসভা চলাকালীন লাঠিসোঁটা নিয়ে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সিপিআইএমের। তাদের দাবি, হামলাকারীরা বিজেপি-আশ্রিত। সভার চেয়ার-টেবিল ও দলীয় মঞ্চ ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় কর্মী-সমর্থকদের।

ঘটনায় গুরুতর জখম হয়েছেন সারা ভারত কৃষক সভার ফালাকাটা ব্লক সম্পাদক ঈশ্বর রায়। তাঁর মাথায় গভীর ক্ষত হয়েছে। আহত হয়েছেন ডিওয়াইএফআই নেতা দীপক বর্মন, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী নমিতা বর্মন এবং স্থানীয় সিপিআইএম নেতা হরেকৃষ্ণ মণ্ডলও। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। সিপিআইএম নেতৃত্বের তরফে রাতেই ফালাকাটা থানায় লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *