NewsPolitics

লোকসভা মুলতুবি, কিন্তু সেশন শেষ নয়! ডিলিমিটেশন বিল কি সরকারের পরের চাল?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: দশ দিন আগে, ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হলেও রবিবার পর্যন্ত বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি বা prorogation-এর বিজ্ঞপ্তি জারি হয়নি। সাধারণত মুলতুবির তিন-চার দিনের মধ্যেই অধিবেশন শেষ করার বিজ্ঞপ্তি আসে। এই অস্বাভাবিক বিলম্ব ঘিরেই নতুন রাজনৈতিক জল্পনা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, ডিলিমিটেশন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাশ করানোর প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ের চেষ্টা চলছে কি না।

উল্লেখ্য, এপ্রিলের বাজেট অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এগোয়নি; তার সঙ্গে যুক্ত ডিলিমিটেশন বিলও থমকে যায়। যদিও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানিয়েছিলেন, বাদল অধিবেশন বাড়ানো বা বিশেষ অধিবেশন ডাকার কোনও প্রস্তাব নেই। ফলে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত পুরো বিষয়টিই জল্পনার স্তরে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *