NewsPolitics

‘প্রচার করেছি টাকার বিনিময়ে’,মমতাকে নিয়ে অভিমানী ইন্দ্রাণী:নতুন সরকারকেও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: একাধিক নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করলেও এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তাঁর দাবি, রাজনৈতিক আদর্শের কারণে নয়, পারিশ্রমিকের বিনিময়েই তৃণমূলের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। ইন্দ্রাণী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্নেহ করতেন, স্টার ক্যাম্পেইনারও করেছিলেন। এমনকি তাঁকে সাংসদ বা বিধায়ক করার কথাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অভিনেত্রীর কথায়, তাঁর বহু জুনিয়র রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদ পেলেও দল থেকে তিনি বিশেষ কিছু পাননি।

একইসঙ্গে নতুন সরকার নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন ইন্দ্রাণী। শুভেন্দু অধিকারীর পরিবারের সঙ্গে পুরনো পরিচয়ের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, বর্তমান সরকারের একাধিক সদস্য তাঁর দীর্ঘদিনের বন্ধু। বিজেপির সরকার গঠনের পর সৌজন্যমূলক শুভেচ্ছা জানানোয় ‘রং বদল’-এর কটাক্ষ এলেও তাতে তিনি গুরুত্ব দিতে নারাজ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *