NewsRecent News

চলন্ত ভুটান বাসে দাউদাউ আগুন: হাসিমারার এশিয়ান হাইওয়েতে পুড়ে ছাই গোটা গাড়ি!

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল ভুটানের একটি বাস। শনিবার বাসটি মেরামতের জন্য প্রতিবেশী দেশ ভুটান থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। হাসিমারা এলাকায় পৌঁছতেই আচমকা বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। তবে ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। শুধুমাত্র চালকই বাসে ছিলেন। আগুন দেখতে পেয়েই দ্রুত বাস থেকে নেমে প্রাণে বাঁচেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় এশিয়ান হাইওয়েতে সাময়িক চাঞ্চল্য ছড়ায়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *