কাটমানি-সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা,শিলিগুড়িতে শাহের ‘৩T’ মন্ত্র!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে নতুন তিন আইন নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনে ‘৩T’ মন্ত্রের কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ‘৩T’ হল—Technology, Transparency এবং Timeline। শাহ বলেন, প্রযুক্তির ব্যবহার, প্রশাসনিক স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দিতে হবে।
একইসঙ্গে কাটমানি, সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ধরনের অভিযোগ জানানোর জন্য পৃথক টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে বলেও জানান তিনি। শাহের দাবি, অতীতে রাজ্যে ‘ক্যাডারের রাজ’ এবং পরে ‘গুণ্ডাদের ক্যাডাররাজ’ চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কাটমানি বা তোলাবাজিতে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেন শাহ।
