পেলেট গান বিতর্কে সরব রাহুল,আহত সাহিলকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় অবস্থান!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:শিক্ষার্থীদের বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত এক তরুণের ঘটনায় এফআইআর দায়েরের দাবিতে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
২১ আগস্ট রাহুল গান্ধী ১৯ বছর বয়সী আহত তরুণ সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে প্রথমে মন্দির মার্গ থানায় যান। সেখানে এফআইআর দায়েরের দাবি জানান তিনি। তবে তার দাবি গ্রহণ না করায় পরে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রাহুল।সেখানে তিনি কেন্দ্রীয় পুলিশের উপকমিশনার (ডিসিপি) শচীন শর্মার সঙ্গে কথা বলেন। আলোচনায় কোনো সমাধান না হওয়ায় রাহুল ও সাহিল থানাতেই অবস্থান কর্মসূচিতে বসেন। ওই থানাতেই ডিসিপির কার্যালয় রয়েছে।
রাহুল গান্ধী বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর ‘নির্মমতা’ একটি গুরুতর অপরাধ। তার অভিযোগ, বিক্ষোভে পেলেট গান ব্যবহারের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো ব্যাখ্যা দেননি। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ ঘটনায় ক্ষমা চাননি।
রাহুলের সঙ্গে থাকা সাহিল লোচাব জুলাইয়ের ২০ তারিখের সিজেপি নেতৃত্বাধীন বিক্ষোভে পেলেটের আঘাতে আহত হয়েছিলেন বলে কংগ্রেসের দাবি।রাহুলের বিরুদ্ধে ‘অরাজকতার রাজনীতি’র অভিযোগ এদিকে রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি। দলটির সংসদ সদস্য রবিশঙ্কর প্রসাদ রাহুলের বিরুদ্ধে ‘অরাজকতার রাজনীতি’ করার অভিযোগ তুলেছেন।
