NewsPolitics

চিন-নেপাল-বাংলাদেশ সমীকরণে সতর্ক দিল্লি, ‘চিকেনস নেক’ রক্ষায় ত্রিস্তরীয় সুরক্ষা-কবচ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সড়ক ও রেল সংযোগ মাধ্যম শিলিগুড়ি করিডোর (যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলির সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সাউথ ব্লক এই অঞ্চলের নিরাপত্তা পর্যালোচনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনদিনের বিশেষ সফরে শিলিগুড়িতে এসে পৌঁছান। তিনি সশস্ত্র সীমা বল এবং সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সমন্বিত সীমান্ত সুরক্ষা ও আধুনিক নজরদারি প্রযুক্তি প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল,বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অঞ্চলের প্রতিরক্ষাব্যবস্থা মজবুত করতে নিয়মিত সমন্বয় রাখছেন। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোখা এবং দ্রুত সেনা চলাচলের সুবিধা নিশ্চিত করতে স্মার্ট বর্ডার ব্যবস্থা কেন্দ্রীয় পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডোকলাম ও সিকিম সীমান্ত সংলগ্ন এলাকায় চীনা তৎপরতার ওপর কড়া নজর রাখা হচ্ছে। নেপাল ও বাংলাদেশে সাম্প্রতিক সামাজিক-রাজনৈতিক পরিবর্তন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের ফলে সৃষ্টি হওয়া সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত কৌশলগতভাবে প্রস্তুত থাকছে।ভারতের অখণ্ডতা এবং উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে শিলিগুড়ি করিডোরে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় গড়ে তোলার কাজ ত্বরান্বিত করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *