NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

ডাস্টবিন বাড়ান,এলাকা সাজান:আবর্জনামুক্ত পার্ক সার্কাসের ডাক, রাস্তায় নেমে কড়া বার্তা মন্ত্রীর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচ্ছন্নতার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বসানোর নির্দেশ দেন মন্ত্রী।

পাশাপাশি ডাস্টবিনগুলি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্ব দেন তিনি। এলাকার সৌন্দর্যায়ন এবং রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন অগ্নিমিত্রা। স্থানীয় দোকানদার ও বাসিন্দাদেরও সচেতন থাকার বার্তা দেন তিনি।

মন্ত্রী স্পষ্ট জানান, ইচ্ছাকৃতভাবে রাস্তায় আবর্জনা ফেলা বা জনসমাগমস্থল নোংরা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *