পড়ুয়াদের মন বুঝতে ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্ত্রীরা,আসছে ‘One Day,One University’

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দেশের তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সূত্রের খবর, প্রস্তাবিত ‘ওয়ান ডে, ওয়ান ইউনিভার্সিটি’ কর্মসূচির আওতায় প্রতিদিন দেশের কোনও না কোনও বিশ্ববিদ্যালয়ে যাবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন মন্ত্রীরা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মতামত শোনার পাশাপাশি তাঁদের সমস্যা, উদ্বেগ ও প্রত্যাশা জানার চেষ্টা করা হবে। একই সঙ্গে পড়ুয়া ও যুবসমাজের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সুযোগ-সুবিধা ও কর্মসূচির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হবে।
সংবাদ সূত্রের খবর অনুযায়ী,এই উদ্যোগের মূল লক্ষ্য হল সরকার ও যুবসমাজের মধ্যে সরাসরি সংযোগ আরও শক্তিশালী করা। তরুণদের ভাবনা ও মতামত নীতিনির্ধারণের পরিসরে তুলে আনাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
