NewsPolitics

পালাবদলের পরও বারে ‘ঘাসফুল’-ঝড়,২৩-এর ১৫ তৃণমূলের!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরও পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। মোট ২৩টি আসনের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছেন তৃণমূল-সমর্থিত প্রার্থীরা। বিজেপি ও সিপিএম সমর্থিত প্রার্থীরা পেয়েছেন তিনটি করে আসন, কংগ্রেসের ঝুলিতে গিয়েছে দুটি।

ফের জয় পেয়েছেন বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রবীণ বিধায়ক অশোক দেব। পাঁচটি মহিলা সংরক্ষিত আসনের মধ্যে তৃণমূল জিতেছে চারটিতে, একটি পেয়েছে কংগ্রেস; বিজেপির ঝুলি শূন্য।

রাজ্যে ক্ষমতায় আসার পর বার কাউন্সিল দখলে জোর প্রচার চালিয়েছিল বিজেপি-সমর্থিত আইনজীবী মহল। কিন্তু ফলাফলে মাত্র তিন আসনেই থামতে হয়েছে তাদের। রাজনৈতিক পালাবদলের আবহে আইনজীবী মহলে তৃণমূলের এই বড় জয় তাই নতুন করে আলোচনার কেন্দ্রে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *