বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
19:04:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘গো ব্যাক’ স্লোগানে সৌগত রায়, ফোন তুললেন না শমীক—দাবি সাংসদের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতা বিমানবন্দরে প্রবীণ সাংসদ সৌগত রায়কে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠায় চাঞ্চল্য ছড়ায়। বিমানবন্দরে উপস্থিত একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায় জানান, ঘটনার পর তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ফোন করেছিলেন। তবে তাঁর দাবি, একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শমীক ভট্টাচার্য ফোন ধরেননি।

সৌগত রায় বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে ঘিরে স্লোগান দেওয়ার ঘটনা কাম্য নয়।

বিমানবন্দরের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন