Feature NewsHealth NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চালু ভাসমান অ্যাম্বুলেন্স,নদীপথেই মিলবে চিকিৎসা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সুন্দরবনের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে দ্রুত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভাসমান অ্যাম্বুলেন্স চালু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। যেসব দ্বীপ ও গ্রামাঞ্চলে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনো কঠিন, সেখানে নদীপথে ঘুরে চিকিৎসা পরিষেবা দেবে এই ভ্রাম্যমাণ ইউনিট।

কলকাতার ফেয়ারলি প্লেসে ইতিমধ্যেই দুটি ফ্লোটিং অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। এতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। জরুরি অবস্থায় রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মোবাইল মেডিক্যাল ইউনিটের সাহায্যে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *