ধর্মতলায় পুলিশ চাকরিপ্রার্থীদের শক্তি প্রদর্শন, ফল প্রকাশে শুভেন্দুকে ৭ দিনের ‘ডেডলাইন’!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পুলিশে নিয়োগের ফল দ্রুত প্রকাশের দাবিতে মঙ্গলবার ধর্মতলায় জড়ো হলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। আন্দোলনের মঞ্চ থেকেই তাঁরা একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। গোটা এলাকায় তৈরি হয় আবেগঘন পরিবেশ।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এবার আর অনির্দিষ্টকাল অপেক্ষা করতে রাজি নন চাকরিপ্রার্থীরা। তাঁদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারকে সাত দিনের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে ফল প্রকাশ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। দাবি না মানলে আগামী দিনে কলকাতায় আরও বড় জমায়েত ও আন্দোলনের প্রস্তুতিও নেওয়া হবে।
