Feature NewsNews

টানা বৃষ্টিতে জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ি,মৃত ১!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগান এলাকায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ আচমকাই বাড়িটির একটি অংশ ধসে পড়ে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের মধ্যে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। টানা বৃষ্টির কারণে পুরনো বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *