NewsRecent News

স্বাধীনতার রাতে রক্তাক্ত নদিয়া,বেথুয়াডহরী ফেরার পথে কংগ্রেস নেতা ও ছেলেকে গুলি করে খুন!

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:স্বাধীনতা দিবসের মধ্যরাতে নদিয়ায় নৃশংস জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনিসুর রহমান ছেলে আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে বেথুয়াডহরী থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের বাইকের গতিরোধ করে একদল দুষ্কৃতী। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই বাবা ও ছেলেকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। কারা এই হামলার পিছনে রয়েছে এবং খুনের কারণ কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে। জোড়া খুনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *