NewsPolitics

কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় জেলায় মমতা,বিজেপি-বিরোধী আন্দোলনে নতুন ছক!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে জনসংযোগ ও প্রচার আন্দোলনে নামতে চলেছেন। যেখানেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হবে, হামলা হবে, হিংসা হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতে চাইছেন।

দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, দলের মুখপত্র কুণাল ঘোষ প্রমুখদের সঙ্গে পরামর্শ করে এই নিয়ে একটা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। লোকসভার সাংসদ,প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণের সঙ্গে গিয়ে আন্দোলনে শামিল হওয়ার ভাবনাকে সমর্থন করেছেন বলে প্রকাশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *