NewsPolitics

রাহুলের ‘প্রেসার পলিটিক্সে’ চাপে মোদি-শাহ?থমকাল বিশেষ অধিবেশন!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত,:কেন্দ্রের মোদি সরকার ও বিজেপির প্রধান বিরোধী রাজনৈতিক জোট হিসেবে এবার সংসদে আরও সক্রিয় ভূমিকা নিয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। সদ্যসমাপ্ত সংসদ অধিবেশনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের ধারাবাহিক চাপ কেন্দ্রের উপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে বলেই দাবি বিরোধী শিবিরের।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ডিলিমিটেশন-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল নিয়ে ১৬, ১৭ ও ১৮ আগস্ট বিশেষ সংসদ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়ে বিজেপির অন্দরে আলোচনা চলছিল। কিন্তু জেএনজি আন্দোলনের প্রভাব এবং সংসদে প্রয়োজনীয় সংখ্যার সমীকরণ অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।

একই সময়ে বিদেশি অনুদান সংক্রান্ত একটি বিলও সরাসরি পাশ না করিয়ে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। ডিলিমিটেশন ও সংবিধান সংশোধনের মতো বিষয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করলেও কংগ্রেস ইতিবাচক সাড়া দেয়নি বলে সূত্রের দাবি।

বিজেপির অন্দরেও অন্য দলের সাংসদদের সমর্থন নিয়ে সংবিধান সংশোধন পাশ করানোর কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে বলে খবর। আরএসএস নেতৃত্বও চলতি রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপের পরামর্শ দিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সংখ্যার অঙ্ক এবং বিরোধীদের সম্মিলিত চাপ—এই দুইয়ের জেরেই বিশেষ অধিবেশনের পরিকল্পনা আপাতত ঠান্ডা ঘরে গেছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *