Feature NewsNewsPublic Interest NewsRecent News

তেরঙ্গার নীচে ঐক্যের বার্তা রাজ্যপালের,লোক ভবনে স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার কলকাতার লোক ভবনে মর্যাদা ও উৎসাহের সঙ্গে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি। অনুষ্ঠানে লোক ভবন পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যপাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের প্রতিও বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

স্বাধীনতার মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশের অগ্রগতির বার্তা নিয়েই এদিনের অনুষ্ঠান পালিত হয়। ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। লোক ভবনের স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে সকাল থেকেই ছিল দেশাত্মবোধক আবহ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *