NewsPolitics

মোদী-শাহের ইস্তফা না হওয়া পর্যন্ত লড়াই চলবে,এবার চরম হুঁশিয়ারি রাহুলের!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, মোদী ইস্তফা এবং অমিত শাহ পদত্যাগ না করা পর্যন্ত বিরোধীদের আন্দোলন থামবে না। রাহুল বলেন, “আমার কথা মিলিয়ে নেবেন, ততদিন ওঁদের কেউই ঘুমোতে পারবেন না। আমরা ওঁদের জাগিয়ে রাখব, যতক্ষণ না তাঁরা স্বীকার করছেন—এটা আমাদের ক্ষমতার বাইরে, আমাদের ক্ষমা করুন।”

তবে এই রাজনৈতিক লড়াইয়ে ঘৃণা বা হিংসার কোনও জায়গা নেই বলেও স্পষ্ট করেন রাহুল। তাঁর বক্তব্য, এই আন্দোলন দেশের নীতি, সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য। ভারত স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও অহিংসার দেশ—এই বার্তাই দেশবাসীর সামনে তুলে ধরার কথা বলেন তিনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *