হেলমেটবিহীন বিজেপির বাইক র্যালি,ধূপগুড়িতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

তপন রায়,মানুষের মতামত:স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিজেপির উদ্যোগে আয়োজিত বাইক র্যালিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ধূপগুড়িতে। অভিযোগ, র্যালিতে অংশ নেওয়া কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে হেলমেট ছাড়াই বাইকে চলতে দেখা গিয়েছে। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ট্রাফিক আইন প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
ডাকবাংলা ময়দান থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকাও দেখা যায়। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে হেলমেট না পরলে যেখানে নিয়মিত জরিমানা করা হচ্ছে, সেখানে রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।
ভাইরাল ছবির সত্যতা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না,সে বিষয়ে এখনও সরকারি ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
