NewsPolitics

স্বাধীনতা দিবসে লোক ভবনের ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন!

 

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:স্বাধীনতা দিবসে লোক ভবনের ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের সময় বদল করা হল। আগামী ১৫ আগস্ট ২০২৬ রাজ্যপাল আর এন রবি-র উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান পূর্বনির্ধারিত বিকেল ৪টার পরিবর্তে শুরু হবে সন্ধ্যা ৬টায়। লোক ভবন সূত্রে জানানো হয়েছে, শুধু সময়ের পরিবর্তন হয়েছে, অনুষ্ঠানের স্থান ও অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকছে।

সংশোধিত সূচি অনুযায়ী আমন্ত্রিত অতিথিদের বিকেল ৫টার মধ্যে লোক ভবনে পৌঁছতে বলা হয়েছে। পাশাপাশি বিকেল সাড়ে ৫টার মধ্যে নির্ধারিত আসন গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে সংশোধিত সময়সূচি মেনে চলার আবেদন করা হয়েছে সকল আমন্ত্রিত অতিথির কাছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *