NewsRecent News

পুলিশ নিয়োগে বড় বদল,৭ শতাংশ ওবিসি সংরক্ষণ,বিজ্ঞপ্তি নিয়োগ পর্ষদের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যে পুলিশ নিয়োগে ৭, শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর থাকছে।পুলিশ নিয়োগ পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী,বর্তমানে চলতে থাকা সমস্ত নিয়োগ প্রক্রিয়া ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ মেনেই সম্পন্ন হবে। এর আওতায় রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ।

পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ২০২৪-এর সংশোধিত শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় ওবিসি-এ এবং ওবিসি-বি আলাদা করে রাখা হয়নি। পরিবর্তে একটি মাত্র ওবিসি বিভাগ রাখা হয়েছে, যেখানে সংরক্ষণের হার ৭ শতাংশ। ফলে চলতি পুলিশ নিয়োগে ওবিসি প্রার্থীদের সংরক্ষণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, নতুন বিজ্ঞপ্তির পর তা অনেকটাই স্পষ্ট হল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *