Feature NewsNews

নর্দমা-সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে মৃত্যু প্রায় ৫০০ শ্রমিকের!

নিজস্ব প্রতিবেদক মানুষের মতামত:২০১৯ সাল থেকে দেশে নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্যেই উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। ২০১৩ সালে ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিষিদ্ধ করা হলেও এখনও বহু শ্রমিককে ঝুঁকিপূর্ণ নর্দমা ও সেপটিক ট্যাঙ্কে নামতে হচ্ছে।

যান্ত্রিক পদ্ধতিতে সাফাইয়ের উপর জোর দেওয়া হলেও বাস্তবে তার পূর্ণ প্রয়োগ হয়নি বলে অভিযোগ। বিষাক্ত গ্যাস, অক্সিজেনের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না থাকায় বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। এই মৃত্যুর পরিসংখ্যান শ্রমিকদের নিরাপত্তা, সংশ্লিষ্ট সংস্থার দায়বদ্ধতা এবং বর্তমান আইন কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শ্রমিক সংগঠনগুলির দাবি,ঝুঁকিপূর্ণ সাফাই সম্পূর্ণ যান্ত্রিক করতে হবে এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মানতে হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *