News

আজিমগঞ্জে অস্ত্র সহ দুই যুবক গ্রেফতার, উদ্ধার ৫ পিস্তল ও ৩৫ রাউন্ড গুলি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:মুর্শিদাবাদের আজিমগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ দুই যুবককে গ্রেফতার করল জিয়াগঞ্জ থানার পুলিশ ও SOG। মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের আটক করা হয়। ধৃতদের নাম খালেক শেখ ও সূরজ মণ্ডল, দু’জনেই মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫টি ৭ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৩৫ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, অস্ত্র ও গুলি কারও কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা আজিমগঞ্জ রেলস্টেশন এলাকায় এসেছিল। অস্ত্রগুলির উৎস, সম্ভাব্য ক্রেতা এবং পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *