NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

হাসপাতালের সাইনবোর্ড ভারতীয়,পুঁজির বড় অংশ বিদেশি!কর্পোরেট হাসপাতাল চিকিৎসার নেপথ্যে বিদেশি পুঁজির দাপট?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ভারতের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে ক্রমশ বাড়ছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রভাব। সামনে আসা একটি উপস্থাপনার তথ্যে দেখা যাচ্ছে, দেশের একাধিক বড় হাসপাতাল গোষ্ঠীতে বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে।

অ্যাপোলো হসপিটালস, ম্যাক্স হেলথকেয়ার, ফোর্টিস হেলথকেয়ার এবং মণিপাল হসপিটালস—দেশের কর্পোরেট স্বাস্থ্যব্যবস্থার এই বড় নামগুলির পিছনে রয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা, বিদেশি তহবিল এবং বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি। ইন্টারনেট সূত্রে জানা যায়,অ্যাপোলোতে কমবেশি ৪৩ শতাংশ, ম্যাক্সে ৪৫ শতাংশ,ফোর্টিসে ৫৫ শতাংশ এবং মণিপালে কমবেশি ৭০% শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ বা বিদেশি প্রোমোটার অংশীদারিত্বের দাবি করা হয়েছে।

বিদেশি বিনিয়োগ আসা নিজে কোনও অপরাধ নয়। এই পুঁজি দিয়ে আধুনিক হাসপাতাল, উন্নত যন্ত্রপাতি, নতুন বেড এবং চিকিৎসা পরিষেবার পরিধি বাড়তে পারে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়।

স্বাস্থ্য কি মানুষের মৌলিক পরিষেবা, নাকি ক্রমশ বিনিয়োগের উপর মুনাফা তোলার ব্যবসায় পরিণত হচ্ছে?

একটি গুরুতর অসুখ আজ মধ্যবিত্ত পরিবারের বহু বছরের সঞ্চয় শেষ করে দিতে পারে। সরকারি হাসপাতালে ভিড়, বেডের সংকট ও দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই বাধ্য হয়ে কর্পোরেট হাসপাতালে যান। তারপর শুরু হয় বিলের চাপ।

হাসপাতালের মালিকানা যত বেশি বড় আর্থিক গোষ্ঠীর হাতে যাচ্ছে, ততই প্রশ্ন জোরালো হচ্ছে—রোগী কি এখনও রোগী, নাকি কর্পোরেট হিসাবের একটি ‘আয়ের উৎস’?

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *