NewsPolitics

বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রুদ্রনীল, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অভিনেতা-বিধায়ক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:এবার বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান পদে রুদ্রনীলের নাম উল্লেখ করে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে বিধানসভা সচিবালয়। নতুন দায়িত্বে তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কমিটির কাজকর্ম পরিচালনা করবেন তিনি। বিধানসভায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রুদ্রনীল ঘোষের রাজনৈতিক ভূমিকা আরও তাৎপর্যপূর্ণ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *