Feature NewsNewsPoliticsPublic Interest NewsRecent News

‘পুলিশি হেফাজতেই মৃত্যু, গাফিলতি দিনের আলোর মতো স্পষ্ট’, হালিশহর-কাণ্ডে শুভেন্দু!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ওই ব্যক্তির মৃত্যু পুলিশ লকআপ এবং পুলিশি হেফাজতেই হয়েছে—এটা ‘দিনের আলোর মতো সত্য’।

তাঁর অভিযোগ, গোটা ঘটনায় পুলিশের গাফিলতিও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কী পরিস্থিতিতে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল, পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। ঘটনার দায় এড়িয়ে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

হালিশহরের এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শুভেন্দুর বক্তব্যের পর পুলিশের ভূমিকা এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *