News

ট্রেন ছুটছে,কামরা ফাঁকা—তরুণীকে বাথরুমে টেনে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অসমের যুবক,উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন!

তপন রায়,মানুষের মতামত: চলন্ত ট্রেনেও কি নিরাপদ নন মহিলা যাত্রীরা? সিকিম মহানন্দা এক্সপ্রেসের ফাঁকা কামরায় ২০ বছরের এক তরুণীকে বাথরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। গ্রেফতার করা হয়েছে অসমের রাঙ্গিয়ার বাসিন্দা গৌতম মাহাতো (৩০)-কে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় মামলা রুজু করেছে রেল পুলিশ।

অভিযোগ, দিল্লি থেকে শামুকতলায় বাড়ি ফিরছিলেন তরুণী। তিনি ছিলেন প্রতিবন্ধী কোচে। হাসিমারায় অধিকাংশ যাত্রী নেমে যাওয়ার পর কামরা কার্যত ফাঁকা হয়ে যায়। সেই সুযোগেই অভিযুক্ত তাঁকে বাথরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তরুণীর চিৎকার শুনে এক রেলকর্মী জিআরপিকে খবর দেন। আলিপুরদুয়ার জংশনে ট্রেন পৌঁছতেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

তরুণীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা পরীক্ষায় তিনি প্রায় দু’মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *