মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
08:08:07 | কলকাতা

২০২৯-এর লক্ষ্যে এখন থেকেই মাঠে কংগ্রেস,এনডিএর অন্দরে ভাঙনের জল্পনা,নীতীশ-নাইডুকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ?

Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত,:

আগামী বছরের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি জোরদার করেছে কংগ্রেস। দলের লক্ষ্য, ‘ইন্ডিয়া’ জোটকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন রাজ্যে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করা।

রাজনৈতিক সূত্রের দাবি, এনডিএ জোটের শরিকদের মধ্যেও সমীকরণ বদলানোর সম্ভাবনা খতিয়ে দেখছে কংগ্রেস। সেই লক্ষ্যেই বিহারের নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এদিকে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিও এগোচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

কৃষক,শ্রমিক,ছাত্র ও যুবদের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বিরোধী ঐক্য আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও শাসক ও বিরোধী শিবিরে রাজনৈতিক সমীকরণ বদল নিয়ে নানা জল্পনা চলছে। তবে এই সমস্ত দাবি ও রাজনৈতিক সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।