গরু পাচারের বড়সড় ছক ভেস্তে দিল পুলিশ, ৯টি গরুসহ গ্রেফতার ৪!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:অবৈধ গরু পাচারের অভিযোগে নদিয়ায় ৪ জন গ্রেফতার, উদ্ধার ৯টি গরু
নদিয়া: অবৈধভাবে গরু পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ধুবুলিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ধুবুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি গরু বোঝাই মেটাডোর আটক করা হয়। গাড়ি থেকে মোট ৯টি গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধুবুলিয়া থেকে মুর্শিদাবাদের দিকে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায় এবং একজনের বাড়ি ধুবুলিয়ার বটতলা এলাকায়।
পুলিশ জানিয়েছে, অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কৃষ্ণনগর পুলিশ জেলার ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে,গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত। তদন্ত চলছে।
