মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
08:03:49 | কলকাতা

সাংবাদিক নিগ্রহে ফুঁসছে বাংলা,রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় প্রতিবাদের বার্তা!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা ও নিগ্রহের প্রতিবাদে কলকাতার রাজপথে নজিরবিহীন প্রতিবাদে সামিল হলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সংবাদকর্মীরা। কলকাতা জার্নালিস্টস’ ফ্র্যাটারনিটির উদ্যোগে প্রেস ক্লাব থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিশাল মিছিলে প্রিন্ট, টেলিভিশন,ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরা এক কণ্ঠে সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবি তোলেন।

আয়োজকদের দাবি,কলকাতা ও জেলার মিলিয়ে এক হাজারেরও বেশি সংবাদকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

অভিযোগ, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনার জেরেই এই প্রতিবাদ। মিছিল শেষে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের উদ্দেশে স্মারকলিপি জমা দেয়। রাজ্যপাল অনুপস্থিত থাকায় তাঁর জয়েন্ট সেক্রেটারি বিশ্বজিৎ বারিক স্মারকলিপি গ্রহণ করেন।

একই দিনে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেও সাংবাদিকদের দাবিসম্বলিত একটি চিঠি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়েছে। দীর্ঘদিন পর সংবাদমাধ্যমের বিভিন্ন শাখার এমন ঐক্যবদ্ধ প্রতিবাদ রাজ্যের সাংবাদিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।