মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
08:17:51 | কলকাতা

অপরাধীর পরিচয় অপরাধ,ধর্ম নয়’,’শুক্রবারী’ মন্তব্য ঘিরে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি,সমালোচনায় মুসলিম নাগরিক!

NewsRecent Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘শুক্রবারী’ মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

চিঠির লেখক নিজেকে একজন ‘গর্বিত শুক্রবারী’ ও মুসলিম নাগরিক হিসেবে পরিচয় দিয়ে দাবি করেছেন, ইসলাম মানুষকে ন্যায়, সত্য, আইন মেনে চলা এবং মানুষের অধিকার রক্ষার শিক্ষা দেয়, অপরাধ বা বিশৃঙ্খলার নয়। তাঁর বক্তব্য, কোনো অপরাধীর পরিচয় তার ধর্ম নয়, বরং তার অপরাধ। তাই অপরাধের বিচার হোক আইনের ভিত্তিতে, কোনো ধর্মীয় পরিচয় বা পবিত্র দিনকে কটাক্ষের ভাষায় ব্যবহার না করার আবেদন জানান তিনি।

চিঠিতে আরও বলা হয়েছে, অতীতে মুসলিমদের কখনও ‘দুধেল গাই’, কখনও ‘ভোটব্যাঙ্ক’ আবার কখনও ‘শুক্রবারী’ বলে রাজনৈতিকভাবে চিহ্নিত করা হয়েছে। লেখকের দাবি, মুসলিমরা কোনো রাজনৈতিক কৌশলের উপকরণ নন; তাঁরা পশ্চিমবঙ্গের সমান অধিকারসম্পন্ন নাগরিক।

শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘শুক্রবার’ তাঁর ঈমান, ইবাদত ও মর্যাদার প্রতীক। তাই ‘শুক্রবারী’ শব্দটি কটাক্ষ হিসেবে ব্যবহার করা হলেও তিনি সেটিকে নিজের ধর্মীয় পরিচয়ের মর্যাদা হিসেবেই গ্রহণ করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন,ধর্মীয় পরিচয় নয়,অপরাধীকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।