মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

গোবিন্দপুর দুর্ঘটনার পর নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, হাসপাতালে আহতদের দেখতে মুখ্যমন্ত্রী!!!

NewsPublic Interest NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:গত ১৭ জুলাই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে গেটম্যানের কথিত গাফিলতির জেরে একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় এক স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচজনের মৃত্যু হয় এবং একাধিক আহত বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।