শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

জাতীয় গ্রন্থাগারে শুরু ‘শব্দলোক’, ভাষা-ঐতিহ্যের নতুন প্রদর্শনী,উদ্বোধনে অমিত শাহ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দেশের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর ‘শব্দলোক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল কলকাতার ঐতিহাসিক জাতীয় গ্রন্থাগারে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহের হাত ধরে জাদুঘরটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতের ভাষাগত বৈচিত্র্য, বিভিন্ন লিপি, সাহিত্য এবং সমৃদ্ধ গল্প বলার ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরাই ‘শব্দলোক’-এর মূল লক্ষ্য।

দুই তলা জুড়ে নির্মিত এই জাদুঘরে অগমেন্টেড রিয়্যালিটি (এআর), ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর), বিশেষভাবে নকশাকৃত শব্দ-প্রযুক্তিসমৃদ্ধ করিডর এবং অঙ্গভঙ্গি শনাক্তকারী সেন্সরের সাহায্যে দেশের মৌখিক ও লিখিত সাহিত্য-ঐতিহ্যকে জীবন্ত করে তোলা হয়েছে। দর্শনার্থীরা এখানে এক অভিনব ও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতার মাধ্যমে ভারতের ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে নতুনভাবে অনুভব করতে পারবেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।