শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Newsরাজনীতি

ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে জাতীয় পুরস্কার উৎসর্গ,সৌরভ পালোধির সিদ্ধান্তে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ’ আন্দোলনের মঞ্চে উঠে এলো বাংলার নাম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক সৌরভ পালোধি তাঁর সদ্য অর্জিত জাতীয় পুরস্কারটি সমাজকর্মী সোনাম ওয়াংচুককে উৎসর্গ করার ঘোষণা দেন। সেই ঘোষণার পর আন্দোলনের উদ্যোক্তারা, অভিজিৎ দীপকের উপস্থিতিতে অনশন মঞ্চ থেকেই সৌরভ পালোধিকে প্রকাশ্যে ধন্যবাদ জানান।

আন্দোলনকারীদের বক্তব্য, শিল্প ও সামাজিক আন্দোলনের এই সংহতি গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। যন্তর মন্তরের মঞ্চে বাংলার এক শিল্পীর এই অবস্থান ও সম্মান প্রাপ্তি উপস্থিতদের মধ্যেও বিশেষ সাড়া ফেলে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।