চাপ-হুঁশিয়ারির মাঝেও অনড় হুমায়ুন, উপনির্বাচনে বিজেপির কাঁটা রেজিনগর-বসিরহাট!!!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী নওদার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস ত্যাগী আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবিরকে বিজেপির রাজ্য প্রশাসন নানা চাপে রেখেছেন। তিনি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন অভিযোগ তুলে রেজিনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগরে গিয়ে হুমায়ুন কবিরকে এক হাত নিয়ে হুঁশিয়ারিও দেন।
তবে হুমায়ুন কবির দমবার পাত্র নন। তিনি নতুন বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা চালিয়ে যেতে বদ্ধপরিকর। ২৬-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে সকলকে তাক লাগিয়ে দেন। পরে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দিয়ে পদত্যাগ করেন। কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্র, নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। রাজ্যের শাসক দল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রটি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।
তবে ৭১ শতাংশ মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগর ও ৬০ শতাংশ মুসলিম অধ্যুষিত বসিরহাট কেন্দ্রে জয়ের ব্যাপারে আদৌ নিশ্চিত নয়। রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলে ইব্রাহিম কবির প্রার্থী হতে চলেছেন। বসিরহাটে একদিকে সিপিএম-আই এসএফ জোট কংগ্রেস, বিদ্রোহী তৃণমূল কংগ্রেস ও মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। তা সত্ত্বেও বিজেপি, রেজিনগর,বসিরহাটে যে জয়ের আশা করছে না তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।
