গেরুয়া শিবির ছেড়ে নদীয়ার করিমপুরে ঘাস ফুলে যোগদান,বিজেপিকে ‘সাম্প্রদায়িক’ দল বলে দুষলেন সদ্য দলত্যাগী পদ্ম শিবির কর্মী-সমর্থকরা
অর্ধেন্দু মালাকার,মানুষের মতামত:নদীয়া জেলার করিমপুর ২- নম্বর ব্লকের হরিপুর গ্রামে কুড়িটি বিজেপি পরিবারের লোকজন যোগদান করলেন আজ সন্ধ্যায় দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান ও করিমপুর ২-র তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মন্ডলের হাত ধরে।
শাসক দল তৃণমূলে যোগদানের পর প্রাক্তন বিজেপি কর্মীরা বললেন দীগলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রায় ৩০ বছর ধরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আছে এই দীঘলকামী গ্রাম পঞ্চায়েত অনেক উন্নয়নমূলক কাজ করেছে ও রাজ্যে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ দেখে আমরা খুব খুশি হয়েছি আর দীর্ঘদিন বিজেপিতে থেকে আমরা পেয়েছি লাঞ্ছনা, বঞ্চনা আর মিথ্যা সাম্প্রদায়িক অপসংস্কার ও কুশিক্ষা, তাই সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে আমরা তৃণমূলের হাত ধরলাম ও মা-মাটি মানুষের সরকারের উন্নয়নের কাজে যাতে সামিল হতে পারি তার জন্য তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল বলেন ” মা মাটি মানুষের সব সময় মানুষের পাশে থাকবে এবং এই পরিবার গুলোর সুখে-দুঃখে সবসময় থাকবে। তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তাদের আমি সাধুবাদ জানাই’