১৫ বছরের দুর্নীতির তদন্তে বিচারবিভাগীয় কমিশন,গেজেট নোটিফিকেশন জারি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে বিচারবিভাগীয় কমিশন গঠনের গেজেট নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন ২০১১ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে। 
শিক্ষা,খাদ্য ও সরবরাহ, পুরসভা,পঞ্চায়েত, আবাসন,মৎস্য,শিল্প, পূর্ত,ভূমি দপ্তর এবং জিটিএ এলাকায় অনিয়মের অভিযোগ তদন্তের আওতায় থাকবে।
পাশাপাশি আম্ফান ত্রাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১০০ দিনের কাজ ও মিড-ডে মিল প্রকল্পে আর্থিক অনিয়ম, ঘুষ ও তোলাবাজির অভিযোগও কমিশন তদন্ত করবে।

