NewsRecent News

নিউটাউনে হাওয়ালা চক্রে পুলিশের হানা,উদ্ধার ২ কোটির বেশি নগদ; গ্রেফতার ৭!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে নিউটাউনের ৭৮৬ নম্বর স্ট্রিটের একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল ২ কোটিরও বেশি নগদ টাকা। সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘরে ঢুকেই তদন্তকারীরা বিপুল পরিমাণ টাকার বান্ডিল দেখতে পান। ঘটনাস্থল থেকে টাকা গোনার একাধিক অত্যাধুনিক মেশিন, চারটি গাড়ি ও একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। এক মহিলা-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জেরায় হাওয়ালা লেনদেনের যোগ সামনে এসেছে। ধৃতদের অধিকাংশই ভিনরাজ্যের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *