NewsPolitics

বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত,পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়লেন তৃণমূল প্রতিনিধি!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বারুইপুরের সূর্যপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের একাংশ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভকারীরা ‘গদ্দার’, ‘বেইমান’ ও ‘বালিশচাটা’ বলে স্লোগান তোলেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিরাপত্তা জোরদার করে। পরে পুলিশি প্রহরায় প্রতিনিধিদল নির্যাতিতার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। সাক্ষাৎ শেষে ফের বিক্ষোভের আশঙ্কায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুলিশি নিরাপত্তার মধ্যেই এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের এই সফর ঘিরে শাসক-বিরোধী তরজাও নতুন মাত্রা পেয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *