অন্নপূর্ণার টাকা পেয়ে খুশির জোয়ার,তৃণমূলের প্রচারকে ‘মিথ্যা’ বললেন মুসলিম মহিলারা!!!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মুসলিম মহিলার মধ্যে খুশির আবহ দেখা গিয়েছে। তাঁদের একাংশের দাবি,টাকা না পাওয়া নিয়ে যে প্রচার করা হয়েছিল,বাস্তবে তা সঠিক নয়। সরাসরি টাকা পাওয়ার পর তাঁরা সেই প্রচারকে ‘মিথ্যা’ বলেই মন্তব্য করেন।
এই বিষয়ে মানুষের মতামত সংবাদমাধ্যমের পক্ষ থেকে পীরজাদা খোবায়েব আমিন, আরাফ সংগঠনের সম্পাদক-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বাংলার মুসলিম সমাজের একটি বড় অংশ মনে করে, যদি ভারতীয় জনতা পার্টি মুসলিম সমাজকে নিজেদের অংশ হিসেবে গ্রহণ করে এবং যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সম্মান দেয়,তাহলে নারী-পুরুষ নির্বিশেষে মুসলিম সমাজের একটি বড় অংশ বিজেপিতে যোগ দিতে আগ্রহী হবে। কারণ আমরা প্রথমে ভারতীয়। দেশের উন্নতির সঙ্গে আমাদের উন্নতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই দেশে বা এই রাজ্যে কোনও ধরনের জাতিগত বিভাজন বা বিভেদমূলক রাজনীতি চাই না। আমরা ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-তে বিশ্বাস করি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে একসঙ্গে বসবাস করুক এবং দেশের উন্নয়নের অংশীদার হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এইভাবে,অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর পর বহু মহিলার মুখে ফুটেছে হাসি। তাঁদের দাবি, প্রকল্পের সুবিধা হাতে পাওয়ায় আগের বিভ্রান্তি ও সংশয় অনেকটাই দূর হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও নতুন মাত্রা পেয়েছে। তবে উপভোক্তাদের একাংশের বক্তব্য, তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে মানুষের হাতে পৌঁছানো।
